| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অনুমতি ছাড়াই ‘মঞ্চ-৭১’-এর ব্যানারে ড. কামালের নাম, গণফোরামের প্রতিবাদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম ব্যবহার করেছে বলে জানিয়েছে দলটি।

বিস্তারিত...

বড় স্বৈরাচার চব্বিশের আন্দোলনকারীরা : কাদের সিদ্দিকী

‘আওয়ামী লীগের চেয়ে বড় এই স্বৈরাচার বড়। গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ।’ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিস্তারিত...

নতুন কোন ফ্যাসীবাদী শক্তি দেখতে চাই না : ন্যাপ মহাসচিব

জুলাই বিপ্লবের পরে জনগণ যাদের ক্ষমতায় বসিয়েছিল অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারাও আজ ফ্যাসিবাদের সঙ্গে আপস করার চেষ্টা করছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশকে ফ্যাসীবাদের কবল থেকে পরিপূর্ণ মুক্ত করতে হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। আর নতুন কোন ফ্যাসীবাদী শক্তি দেখতে চাই না।

বিস্তারিত...

‘জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে দেশের নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পাবে’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে দেশের নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পাবে।

বিস্তারিত...

জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩টি দল

জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে নিবন্ধিত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ২৩টি দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত দিয়েছে। বিএনপি, জামায়াত, বামপন্থী, ইসলামি ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিসহ নানা মতাদর্শের দল এতে অংশ নেয়।

বিস্তারিত...

বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে উলামা-জনতার ঐক্যের বিকল্প নেই: সেমিনারে বক্তারা

বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে আলেমদের সঙ্গে সাধারণ পেশাজীবী জনগণের সম্মিলিত ঐক্যের কোন বিকল্প নেই।

বিস্তারিত...

বাগছাসের প্যানেল ঘোষণা করলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ডাকসুর আসন্ন নির্বাচনে এ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে লড়বেন গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আর জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বিস্তারিত...

গোলাম মাওলা রনিকে ‘নিষিদ্ধ পল্লীতে’ কাজ খুঁজতে বললেন জুলকারনাইন

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে ‘পল্টিবাজ’ আখ্যা দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। পাশপাশি নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়কের কাজ বেছে নিতেও বলেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি।

বিস্তারিত...

ছাত্রলীগের সাবেক নেতা ও শিবিরের প্রার্থিতা বাতিল চায় ছাত্র ইউনিয়নের একাংশ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়নের (ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ) একাংশ। এ ছাড়া স্বৈরাচারের দোসরদের ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

বিস্তারিত...

জাতীয় নির্বাচন ঘিরে ভোট ডাকাতি ঠেকাতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ ইসলামী আন্দোলনের

আগামী জাতীয় নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে চাইলে জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিস্তারিত...

অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ

দেশ এখন নির্বাচনমুখী। রাজনৈতিক দলগুলো যার যার মতো ভোটের মাঠ দাপিয়ে বোড়চ্ছে। তারা ধরনা দিচ্ছে ভোটারদের কাছে। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নানা শর্ত জুড়ে দিয়েছে দুই-একটি দল।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার পদত্যাগের কারণ জানালেন ফুয়াদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪