ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে যায়।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিও পড়লো বৃষ্টির বাধায়। দুপুর ২টা ৩৭ মিনিটে বৃষ্টি শুরু হয়। ৩ টা ১০-এর দিকে বৃষ্টি বন্ধ হয়েছে। এরপর মাঠ প্রস্তুত করে সাড়ে চারটায় পুনরায় খেলা শুরুর নতুন সময় নির্ধারণ হয়েছে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান তুলেছে টাইগাররা।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্রথম ম্যাচে দাপুটে জেতা বাংলাদেশে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে সিরিজ, আর নিউজিল্যান্ডের জন্য এটি সিরিজ বাঁচানোর লড়াই।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
ক্রিকেট বিশ্বে শক্তির পালাবদল চলছেই। তবে ধারাবাহিক পারফরম্যান্সের জোরে শীর্ষস্থান এখনো নিজেদের দখলেই রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সুখবর এসেছে বাংলাদেশের নারী ক্রিকেটে, র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তারা এখন সপ্তম।
শামীম হোসেন পাটোয়ারী শুধু নিচের দিকে নেমে ধুমধারাক্কা ব্যাটিংই করতে জানেন, তা না। তিনি অফস্পিন বোলিংটাও পারেন। কিন্তু শামীমকে ইদানিং আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতেই দেখা যায় না। কারণ কী? মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টির আগের দিন শামীম জানালেন, আসলে অধিনায়কও চান তিনি যেন বোলিং করেন।
হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে তামিম ইকবালের ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তার মতে, ওই সময় সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।
বিশ্বকাপ খেলা যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন। অন্যদিকে টি-টোয়েন্টি দলও ছিল দারুণ ছন্দে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের এ বছর হওয়া আসরে খেলতে যায়নি বাংলাদেশ। মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি হয়, এর জেরেই বিশ্বকাপে যায়নি টাইগাররা।
চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা।
গুজব, কৌতূহল আর নানামুখী ব্যাখ্যায় আবারও চর্চায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বাংলাদেশ প্রতিনিধি ইস্যু। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হলেও আইসিসি ও এসিসির ওয়েবসাইটে এখনো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নামই দেখা যাচ্ছে।
১৮৩ রান তাড়া করতে দুই ওপেনারের মন্থর গতির ব্যাটিংয়ে শুরুতেই ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। বলার মতো সুবিধা করতে পারেননি দলনেতা লিটন কুমার দাসও। অর্ধেক ইনিংস শেষে বাংলাদেশের সমর্থকদের চোখে-মুখে ছিল হতাশার ছাপ। এরপর দুটি সফল জুটিতেই কঠিন ম্যাচ সহজ করে জিতে নিল স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যা