| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষে আহত ৩০

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০২৪১৪৩ বার পঠিত
ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষে আহত ৩০
ছবির ক্যাপশন: ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি : 

হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুদল এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সোমবার দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সঙ্গে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির ঝগড়া হয়। বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ একে অপরের ওপর হামলা চালায়। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হন।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪