| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ০০:০৮:৩৩:পূর্বাহ্ন  |  ১৩৯১ বার পঠিত
বগুড়া মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ২০২৭-২৮ কার্যকালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অধ্যাপক আ স ম আব্দুল মালেককে আমির, মাওলানা আব্দুল হালিম বেগকে নায়েবে আমির এবং অ্যাডভোকেট আল আমিনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

কমিটিতে সহকারী সেক্রেটারি করা হয়েছে মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম ও মাওলানা হেদায়েতুল ইসলামকে। মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. সেলিম রেজা, তালিমুল কুরআন বিভাগ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, নির্বাচন ও অডিটবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, দাওয়াহ ও শিক্ষা সম্পাদক অধ্যাপক হেদায়েতুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ এবং মিডিয়া সম্পাদক মাহফুজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও ফ্যাসিবাদের দোসররা এখনো নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, শান্তিপ্রিয় নগরবাসীকে সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪