| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এয়ারপোর্ট থেকে সরাসরি নুরকে দেখতে হাসপাতালে নাহিদ-সারজিসরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৯:৩৪:১৫:অপরাহ্ন  |  ১৫৭১৭৫৬ বার পঠিত
এয়ারপোর্ট থেকে সরাসরি নুরকে দেখতে হাসপাতালে নাহিদ-সারজিসরা
ছবির ক্যাপশন: এয়ারপোর্ট থেকে সরাসরি নুরকে দেখতে হাসপাতালে নাহিদ-সারজিসরা

রিপোর্টার্স২৪ ডেস্ক :  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। চীন সফর শেষে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যান তারা।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢামেকে যান তারা।

এসময় নাহিদ ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪