| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পার্টির অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার: নাহিদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ২০:০৭:৪০:অপরাহ্ন  |  ১৫৭১১৮০ বার পঠিত
জাতীয় পার্টির অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার: নাহিদ
ছবির ক্যাপশন: জাতীয় পার্টির অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার: নাহিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি, জাতীয় পার্টির (জাপাএন) কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার। তারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে।

রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন নাহিদ। তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কার হবে, নির্বাচন হবে ও নতুন সংবিধান হবে। এটা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।

এসময় নাহিদ ইসলামের সঙ্গে সাথে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে চীন সরকারের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। এরপর সরাসরি তারা ঢামেক হাসপাতালে চলে যান।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪