রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,‘সংস্কার বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য অপরিহার্য। এখানে আমরা কোন আপস মানি না।বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে। যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারের মাধ্যমে বন্ধ করতে চাইছিলাম, সেটা তারা বন্ধ করতে দিচ্ছে না।’
রোববার (২ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় ‘চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে’ তিনি এ কথা বলেন তিনি।
তাহের বলেন, বলেন,‘প্রধান উপদেষ্টার কাছে আমি একটা খোলা ভিডিও দিয়েছি। তাকে বলছি-ডক্টর ইউনূস মাইনাস সংস্কার জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। আপনি কোন চাপে নতি স্বীকার করবেন না।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, দুই দিন ধরে শুনতেছি আপনারা বিএনপি , জামায়াতে ইসলামী, অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের কাজের মধ্যে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করার দরকার সেইটা করা।’
রিপোর্টার্স২৪/এসসি