| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, বিবিসিকে জানালেন নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০৬৬০৯৩ বার পঠিত
প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, বিবিসিকে জানালেন নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, বিবিসিকে জানালেন নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম।

তিনি বিবিসিকে বলেন, "দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।"

প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪