| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৬:১৫:৪৫:পূর্বাহ্ন  |  ২৩৭৭৪৩৯ বার পঠিত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র (ক্রীড়া) সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন। 

রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে রাকিব ভুইয়া তামিম জানান, তাদের বাসা সবুজবাগের বাসাবো এলাকায়। তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাদেরকে দুর্ঘটনার খবর দেয় পথচারী। 

তিনি জানান, খবর পেয়ে প্রথমে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না ছেলে তামিম।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪