| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সফটওয়্যার থেকে রিয়েল এস্টেট, এআই আতঙ্কে কাঁপছে মার্কিন বাজার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৪:৪৫:০৫:অপরাহ্ন  |  ৪৯৩৫৯৯ বার পঠিত
সফটওয়্যার থেকে রিয়েল এস্টেট, এআই আতঙ্কে কাঁপছে মার্কিন বাজার
ছবির ক্যাপশন: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ওয়াল স্ট্রিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে উদ্বেগ দ্রুত ছড়িয়ে পড়েছে। শুরুতে বিনিয়োগকারীরা সফটওয়্যার কোম্পানির শেয়ার বিক্রি করলেও এখন তা ছড়িয়েছে এমন সব খাতে, যেগুলোকে অটোমেশনের কারণে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। ফলে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস নেমেছে।

এআই–ভিত্তিক আইনি প্লাগ-ইন উন্মোচনের পর প্রযুক্তি খাতে বৈশ্বিক বিক্রির চাপ শুরু হয়। এরপর ধারাবাহিক নতুন এআই মডেল ও আপগ্রেড ঘোষণায় বিনিয়োগকারীদের উৎকণ্ঠা আরও বেড়ে যায়। বিশ্লেষকদের ভাষায়, বাজারে এখন ‘আগে বিক্রি, পরে ভাবা’ মনোভাব কাজ করছে; কারা এআই–এর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই আশঙ্কায় একের পর এক শেয়ার ছোঁড়া হচ্ছে।

সফটওয়্যার খাতে বড় ধাক্কা

এসঅ্যান্ডপি ৫০০–এর সফটওয়্যার ও সার্ভিসেস সূচক অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে। এর অর্ধেক ক্ষতি হয়েছে গত দুই সপ্তাহেই। দ্রুত অগ্রসরমান এআই টুলস ঐতিহ্যবাহী সাবস্ক্রিপশন ও এন্টারপ্রাইজ সফটওয়্যার ব্যবসাকে বদলে দিতে পারে,এই আশঙ্কাই প্রধান কারণ।

চলতি বছরে Atlassian প্রায় ৪৭%, Intuit ৪০% এবং Workday এক-তৃতীয়াংশ মূল্য হারিয়েছে। এছাড়া Salesforce প্রায় ৩০%, Adobe ২৫% এবং CrowdStrike ১২% কমেছে।

কনেকটিকাটভিত্তিক ডাকোটা ওয়েলথের পোর্টফোলিও ম্যানেজার রবার্ট প্যাভলিক বলেন, বহু বছর ধরে লাভজনক যে ব্যবসায়িক মডেলগুলো গড়ে উঠেছে, এআই সেগুলোকে দ্রুত প্রতিস্থাপন করতে পারে,এমন ধারণাই বাজারে আতঙ্ক তৈরি করছে।

সফটওয়্যার খাতের এই ধসের প্রভাব পড়েছে বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর ওপরও। সফটওয়্যার কোম্পানির ঋণ ও লিভারেজে তাদের বড় ধরনের এক্সপোজার রয়েছে। Blackstone, Apollo Global Management, KKR, Ares Management ও TPG–এর শেয়ার চলতি বছরে ১৩% থেকে ২৪% পর্যন্ত কমেছে। বিএনপি পারিবাসের হিসাবে, প্রাইভেট ক্রেডিট খাতের প্রায় পাঁচভাগের একভাগ সফটওয়্যার খাতের সঙ্গে সংশ্লিষ্ট।

ব্রোকারেজ, ডাটা ও লিগ্যাল সেবা

ওয়েলথ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অলট্রুইস্ট এআই–সমর্থিত ট্যাক্স পরিকল্পনা সুবিধা চালু করার পর ব্রোকারেজ ও ডাটা অ্যানালিটিক্স কোম্পানিগুলোর শেয়ারেও ধস নামে। Charles Schwab, LPL Financial ও Raymond James Financial–এর শেয়ার একদিনেই ৭ শতাংশের বেশি পড়ে।

সূচক সরবরাহকারী S&P Global ফেব্রুয়ারিতে ২৫ শতাংশের বেশি কমেছে, যা ২০০৯ সালের পর সবচেয়ে খারাপ মাস হতে যাচ্ছে। Moody's, FactSet ও MSCI–এর শেয়ারও উল্লেখযোগ্যভাবে কমেছে। Thomson Reuters–এর শেয়ার গত সপ্তাহে প্রায় পাঁচ বছরের সর্বনিম্নে নেমে যায়।

রিয়েল এস্টেট সেবা

বাণিজ্যিক রিয়েল এস্টেট ও বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানিগুলোতেও বিক্রির চাপ দেখা যায়। CBRE Group ও Jones Lang LaSalle–এর শেয়ার প্রায় ১২% এবং Cushman & Wakefield প্রায় ১৪% কমেছে। CoStar Group–ও প্রায় ৬% পড়ে।

বীমা খাত

অনলাইন প্ল্যাটফর্ম ইনসুরিফাই চ্যাটজিপিটি–চালিত বীমা তুলনা টুল চালুর পর বীমা খাতে ধস নামে। এসঅ্যান্ডপি ৫০০ বীমা সূচক একদিনেই ৩.৯% কমে—মধ্য-অক্টোবরের পর সবচেয়ে বড় পতন। Aon, Willis Towers Watson ও Arthur J. Gallagher–এর শেয়ারও বড় ধরনের পতন দেখেছে।

ট্রাকিং ও লজিস্টিকস

এআই–কেন্দ্রিক লজিস্টিকস কোম্পানি Algorhythm Holdings জানায়, তাদের সেমিক্যাব ইউনিট কর্মী না বাড়িয়ে ৩০০%–৪০০% পর্যন্ত পণ্য পরিবহন বাড়িয়েছে। এর পরই Landstar System ও C.H. Robinson–এর শেয়ারে বিক্রির চাপ দেখা যায়। ডাও জোন্স ট্রান্সপোর্টেশন এভারেজ ৪.৪% কমে।

তবে কিছু বিশ্লেষক মনে করছেন, বাজারের প্রতিক্রিয়া বাস্তব পরিস্থিতির তুলনায় অতিরঞ্জিত। তাদের মতে, মালিকানাধীন ডাটা ও ভৌত নেটওয়ার্ক এখনো বড় প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবে রয়ে গেছে।

সব মিলিয়ে, এআইকে কেন্দ্র করে অনিশ্চয়তা এখন যুক্তরাষ্ট্রের একাধিক খাতে বিনিয়োগকারীদের আচরণে বড় প্রভাব ফেলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪