| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ১০

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১২:৪০:২১:অপরাহ্ন  |  ২৮৯০৮৬৭ বার পঠিত
সিলেটে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ১০

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দুই ব্যক্তিকে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় জিন্দাবাজারের তাঁতিপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা সুহেল সরকারকে তাঁতিপাড়া পয়েন্ট থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় ১৪-১৫ জন দুর্বৃত্ত। সেখানে তাকে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং লোহার রড দিয়ে মারধর করে মুক্তিপণ দাবি করা হয়। পরে ভিকটিমকে বিবস্ত্র করে সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা।

ঘটনার পর ভিকটিম দ্রুত পুলিশকে জানালে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ওই ভবনে অভিযান চালায়। অভিযানে নগদ টাকা ও মোবাইল ফোনসহ ঘটনাস্থল থেকে ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪