| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১১:৪৫:০৭:পূর্বাহ্ন  |  ১৩১০৫৪৩ বার পঠিত
সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান আটক

সিলেট প্রতিনিধি: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় বেটনোভেট ক্রিম, জিরা, গরু-মহিষ, ইমিটেশন গয়না এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ নানা পণ্য আটক করা হয়। এছাড়াও পাচারকালে শিং মাছ এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করেছে বিজিবি।

আটক করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪