| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৬:৩৮:০৮:অপরাহ্ন  |  ১৭১৯৯৬ বার পঠিত
সিলেট জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন

সিলেট প্রতিনিধি: সিলেটে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ থেকে সিলেট শহরের প্রধান দুটি তেল ডিপোতে বিজিবির পৃথক দুটি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নিরাপত্তায় জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ন থেকে এক প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে পদ্মা অয়েল পিএলসি ডিপোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে সিলেট ৪৮ ব্যাটালিয়নের এক প্লাটুন সদস্য।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন মোতায়েনকৃত সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা যেন নির্বিঘ্ন থাকে সেদিকেও রাখা হচ্ছে কড়া নজরদারি।

বর্তমান প্রেক্ষাপটে কোনোভাবেই যেন অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট তৈরি না হয় সে ব্যাপারে নিবিড় তদারকি করছে বিজিবি।

পাশাপাশি সীমান্ত পথে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রাখা হয়েছে।

জাতীয় সম্পদের সুরক্ষা ও জনস্বার্থে বিজিবি তাদের এই পেশাদারিত্ব ও সতর্ক অবস্থান ভবিষ্যতেও বজায় রাখবে বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪