| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, ট্রাকসহ আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ০৬:৩৮:৩২:পূর্বাহ্ন  |  ১৬৮৩৬৯ বার পঠিত
হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, ট্রাকসহ আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মেহেদি, মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে অভিযান চালানো হয়। ভাঙারি মালামাল বোঝাই সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি করলে মালামালের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও মেহেদি উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ মালামাল জব্দ করা হয়।

এছাড়া একই দিনে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদ এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পৃথক এসব অভিযানে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান দমনে কার্যক্রম জোরদার করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪