| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুনামগঞ্জে হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ০৪:২১:১৪:পূর্বাহ্ন  |  ১৬৩২১৫ বার পঠিত
সুনামগঞ্জে হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি জুতার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে দাহ্য জুতাসামগ্রী বেশি থাকায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৮ থেকে ১০টি দোকান পুড়ে যায়।

আগুন লাগার পর ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কে দ্রুত দোকান ছেড়ে বেরিয়ে আসেন। তবে অধিকাংশ দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিট ডাকা হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সম্মিলিত চেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন পুরোপুরি নেভাতে ডাম্পিং কার্যক্রম চলছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিট একযোগে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪