| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সংকটে ফেঞ্চুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ০৯:৫৯:১৯:পূর্বাহ্ন  |  ১০৮৩২৪ বার পঠিত
জ্বালানি সংকটে ফেঞ্চুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

সিলেট প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের জন্য কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার (৩ এপ্রিল) থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় দেশের সার উৎপাদন পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ তিনটি সার কারখানায় এপ্রিল থেকে জুন পর্যন্ত রেশনিং পদ্ধতিতে উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত হয়।

এর অংশ হিসেবে ফেঞ্চুগঞ্জের কারখানাটি এপ্রিল মাসে এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোড়াশালের পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ সচল রাখতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং পেট্রোবাংলাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রেশনিংয়ের আওতায় থাকা অন্য প্রতিষ্ঠানটি হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

জ্বালানি বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে দেশের সার উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪