| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়েতে অকটেন উপহার পেলেন বর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৯:৪৩:৫৭:অপরাহ্ন  |  ১০০৭৬৪ বার পঠিত
বিয়েতে অকটেন উপহার পেলেন বর
ছবির ক্যাপশন: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়ের অনুষ্ঠানে নগদ অর্থ বা প্রচলিত গিফটের বদলে উপহার হিসেবে দেওয়া হলো ২ লিটার অকটেন। জ্বালানি সংকটের এই সময়ে, যখন এক লিটার তেল পেতেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়, এই অপ্রচলিত উপহার অতিথিদের কৌতূহল এবং আনন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সোমবার দুপুরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের টাট্টিউলী গ্রামে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে এই ব্যতিক্রমী উপহার দেন মাসুমসহ তার বন্ধুদের একটি দল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রথমে অবাক হলেও পরে বিষয়টি হাস্যরস এবং আলোচনা সৃষ্টি করে। বর আতিকের বন্ধুদের মতে, এই সময়ে বাইকের তেলই সবচেয়ে দামি জিনিস। দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়। তাই বন্ধুকে এমন কিছু দিতে চেয়েছি, যা তার কাজে লাগবে আর সঙ্গে হাসিরও খোরাক হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪