| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়েতে বন্ধুদের উপহার ২ লিটার অকটেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০০:৫৯:০৭:পূর্বাহ্ন  |  ৯৭৮৫২ বার পঠিত
বিয়েতে বন্ধুদের উপহার ২ লিটার অকটেন

মৌলভীবাজার প্রতিনিধি: জ্বালানি সংকটের এই সময়ে যেখানে এক লিটার তেল পেতেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, সেখানে মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়েতে দেখা গেল ব্যতিক্রমী চিত্র। প্রচলিত গিফট বা নগদ টাকার বদলে বরকে উপহার দেওয়া হলো ২ লিটার অকটেন।

সোমবার দুপুরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের টাট্টিউলী গ্রামে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে এ ব্যতিক্রমী উপহার দেন মাসুম ও তাঁর বন্ধুরা।

বিয়ের অনুষ্ঠানে এমন অপ্রচলিত উপহার দেখে প্রথমে অনেকেই অবাক হন। পরে বিষয়টি অতিথিদের মধ্যে হাস্যরস ও কৌতূহলের জন্ম দেয়।

বর আতিকের বন্ধুদের ভাষায়, এই সময়ে বাইকের তেলই সবচেয়ে দামি জিনিস। ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়। তাই বন্ধুকে এমন কিছু দিতে চেয়েছি, যা তার কাজে লাগবে এবং একটু হাসির খোরাকও হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪