| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে ২৬৩ অপরাধীর তালিকা প্রস্তুত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১১:৫৮:২২:পূর্বাহ্ন  |  ৯৪৪৭৪ বার পঠিত
সিলেটে ২৬৩ অপরাধীর তালিকা প্রস্তুত

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান আরও জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি বলেন, নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে ২৬৩ জন পেশাদার ছিনতাইকারীকে চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ পর্যন্ত ৪৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ কমিশনার জানান, গত কয়েক মাসের তুলনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেখানে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৮ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছিল, সেখানে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সংখ্যা বেড়ে ১০৩ জনে পৌঁছেছে।

তিনি আরও বলেন, ছিনতাই ও জনদুর্ভোগ সৃষ্টিকারী অপরাধের বিরুদ্ধে এসএমপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক বিশেষায়িত টিম মাঠে কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে তিনি দাবি করেন, নিরাপত্তার সূচকে সিলেটের বর্তমান অবস্থান অনেক উন্নত হয়েছে। পুলিশের এই সাঁড়াশি অভিযানের ফলে খুব অল্প সময়ের মধ্যেই নগরীর অপরাধ প্রবণতা আরও নিয়ন্ত্রণে আসবে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪