| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ানীবাজারে বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত ৮

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৪:৩৭:০৫:পূর্বাহ্ন  |  ৫১৩২৬ বার পঠিত
বিয়ানীবাজারে বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত ৮

সিলেট প্রতিনিধি: সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ ৭-৮ জন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্ট গোল্ডেন সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির নাম ‘লুৎফা পরিবহন-২’।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে রাত ৮টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি। শেওলা পয়েন্টের কাছে একটি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে যাত্রীদের বের করে আনেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিয়ানীবাজার থানার এসআই মো. নুর উদ্দিন জানান, বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৭-৮ জন আহত হন। প্রাথমিকভাবে চালকের গাফিলতি ও ব্রেক ফেলকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছেন বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪