| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে ভূমিকম্প, কাঁপলো সিলেট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৭:২৯:০২:পূর্বাহ্ন  |  ১০৩৮৫৬৮ বার পঠিত
সীমান্তে ভূমিকম্প, কাঁপলো সিলেট

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর প্রভাবে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলসহ সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়।

উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

এ ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪