| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ০৭:২৩:২৫:পূর্বাহ্ন  |  ২১৬৭৭ বার পঠিত
সিলেটে কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানঠুলা এলাকার পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের পাশে ড্রেনের ওপর পড়ে থাকা একটি কার্টন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জালালাবাদ থানার এসআই মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে রাস্তার পাশে একটি সন্দেহজনক কার্টন পড়ে থাকতে দেখে এলাকাবাসী সেটি খুলে দেখেন। এ সময় ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটি মায়ের গর্ভে চার থেকে পাঁচ মাস বয়সী ছিল। কীভাবে এবং কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এসআই আজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত না হলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪