| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন: পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৬:০৪:৪৬:অপরাহ্ন  |  ৪০০ বার পঠিত
ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন: পানিসম্পদ মন্ত্রী

সিলেট প্রতিনিধি: নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ১৪ বছর ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম রয়েছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আহমদ চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন, এ ঘটনার পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্ব রয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গুমবিরোধী অধ্যাদেশ বাতিল নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। গুমের শিকার পরিবারের কষ্ট ও বেদনা সরকার উপলব্ধি করে। বিচার-বিশ্লেষণ, অধিকতর তদন্তসহ সবকিছু বিবেচনায় নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় যা যা করণীয়, সরকার তা করবে।

এর আগে সকালে সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী পরিদর্শন করেন তিনি। এ বিষয়ে মন্ত্রী বলেন, বাসিয়া নদী বর্তমানে খালে পরিণত হয়েছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান নদীটির খনন কাজের শুভ উদ্বোধন করবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪