| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে মিলবে না ভিসা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১১:৪৩:০২:পূর্বাহ্ন  |  ৬৩৪ বার পঠিত
সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে মিলবে না ভিসা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : শুধু যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে শিশুর নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ ভিসা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এমন উদ্দেশ্য ধরা পড়লে ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বুধবার(২৯ এপ্রিল)  ঢাকায় মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের মূল উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র চিকিৎসা সুবিধা নিয়ে সন্তান জন্ম দেয়া এবং শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে সেই আবেদন অনুমোদন পাবে না।কনস্যুলার কর্মকর্তারা জানান, আবেদনকারীর উদ্দেশ্য এ ধরনের মনে হলে তারা ভিসা প্রত্যাখ্যান করবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিদেশে জন্ম নেয়া শিশুও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেতে পারে। নিয়ম অনুযায়ী, যদি শিশুর বাবা-মা উভয়েই যুক্তরাষ্ট্রের নাগরিক হন, অথবা একজন নাগরিক ও অন্যজন বিদেশি হন—এ ধরনের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করলে শিশুটি জন্মসূত্রে নাগরিকত্ব পেতে পারে।

এছাড়া বিবাহিত বা অবিবাহিত উভয় ক্ষেত্রেই পিতামাতার নাগরিকত্বের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের নিয়ম রয়েছে, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী নির্ধারিত হয়।ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট-এর ধারা ৩০১ ও ৩০৯ অনুযায়ী এসব নিয়ম নির্ধারিত হয়েছে বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪