| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যখন তখন আন্দোলনে নামলে সফলতা আসে না: নজরুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৪:১৪:১১:অপরাহ্ন  |  ১৩২৮ বার পঠিত
যখন তখন আন্দোলনে নামলে সফলতা আসে না: নজরুল ইসলাম খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক শ্রম বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, “যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত প্রস্তুতি ও সঠিক সময় নির্ধারণ জরুরি।”

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের ইতিহাস আমাদের শেখায় সংগঠিত শক্তিই সফলতার মূল চাবিকাঠি। “মে দিবসের মূল শিক্ষা হলো পরিকল্পিতভাবে আন্দোলনের প্রস্তুতি নিয়ে যথাসময়ে তা বাস্তবায়ন করা,” যোগ করেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হয়েই এই ঐতিহাসিক দিন সৃষ্টি করেছিলেন। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, মে দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিক শ্রেণির সংগ্রাম ও অধিকার আদায়ের প্রতীক। দেশ-বিদেশে থাকা সব বাংলাদেশি শ্রমিক এবং বিশ্বের সব মেহনতি মানুষের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, যারা আজকের শ্রমিক অধিকার প্রতিষ্ঠার পথ তৈরি করেছেন, তাদের স্মরণ ও সম্মান না জানালে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মনে রাখবে না।

অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনের ইতিহাস, অধিকার ও বর্তমান বাস্তবতা নিয়েও আলোচনা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪