| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১০:২০:৩২:পূর্বাহ্ন  |  ৩৯৭ বার পঠিত
ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীমঙ্গল থানার  ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিয্ক্তু  পুলিশের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের  কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪