| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবীগঞ্জে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ২৩:২৯:১১:অপরাহ্ন  |  ৯৬৭ বার পঠিত
নবীগঞ্জে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ পাঠান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। এ সময় একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী শিশুটির মুখে গামছা বেঁধে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, লোকলজ্জা ও ভয়ের কারণে প্রথমে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া বলেন, পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪