| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ২১:২১:৩১:অপরাহ্ন  |  ৯৪৫৮৬৬ বার পঠিত
৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত ৯টার দিকে লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

এর আগে বিকেলের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলগেট থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে পানপুঞ্জি এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি খালি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার পর শ্রীমঙ্গল, শমশেরনগর ও ভানুগাছ স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেন আটকে পড়ে, ফলে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্র জানায়, ওয়াগনটি খালি থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, ট্রেনটি লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ধোঁয়া দেখা যায় এবং পরে একটি ওয়াগনের চাকা লাইনচ্যুত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানার পরপরই ট্রেনটি থামানো হয়।

পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় চালু হলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪