| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে এবার নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ০৫:৩১:২২:পূর্বাহ্ন  |  ৮৭৩১৬ বার পঠিত
সিলেটে এবার নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

সিলেট প্রতিনিধি: নানা আলোচনা-সমালোচনার মধ্যে সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে প্রায় দুই সপ্তাহ পার হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। এ নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়।

গুঞ্জন ছিল, দায়িত্ব গ্রহণের জন্য সিলেটের উদ্দেশে রওনা দিলেও বিমানবন্দর থেকেই ফিরে যান নতুন নিয়োগ পাওয়া ওই ডিসি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে নতুন করে আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪