| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ০৪:৫৫:২৪:পূর্বাহ্ন  |  ৯৫৪ বার পঠিত
পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক: ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ নারী হকিতে দুর্দান্ত ছন্দ ধরে রেখে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক করেন ইমা। তিন গোলের পাশাপাশি পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

এর আগে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে হংকং চায়নাকে পরাজিত করে। ওই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতেন আইরিন আক্তার রিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ, সেখানেও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রিয়া।

টানা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। ধারাবাহিক এই সাফল্যে জুনিয়র এএইচএফ কাপের শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশের নারী হকি দল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪