| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ০৮:৫০:০২:পূর্বাহ্ন  |  ১৫৩৩৬৬৩ বার পঠিত
হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে

রিপোর্টার্স২৪ ডেস্ক : এআই প্রযুক্তির অন্যতম এক যুগান্তকারী আবিষ্কার।এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং প্ল্যাটফর্মেও যুক্ত হয়েছে এআই। ফলে এসব প্ল্যাটফর্ম ব্যবহার আরও মজার এবং নিরাপদ হচ্ছে।

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অনেক আগেই যুক্ত হয়েছে এআই। মেটা এআইয়ের ইন্টিগ্রেশনের সাহায্যে নিজেদের কনভার্সেশন থেকে ব্যবহারকারীরা কল্পনার মতো এআই ছবি সরাসরি তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকেই মেটাকে আপনার কল্পনার বিস্তারিত জানালে ছবি বানিয়ে দেবে। এজন্য-

প্রথমে যে কোনো ইন্ডিভিজ্যুয়াল অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন। মেসেজ ফিল্ডে গিয়ে @ টাইপ করতে হবে এবং এরপর ইংরেজিতে ইমাজিন সিলেক্ট করতে হবে। এবার নিজের বক্তব্য বা ব্যবহারকারী যা চাইছেন, তা লিখতে হবে।  এরপর সেন্ড অপশনে ট্যাপ করতে হবে।

এবার ব্যবহারকারীর চ্যাটে এআই-জেনারেটেড ছবি সরাসরি চলে আসবে। শেয়ার্ড কনভার্সেশনে কোল্যাবোরেটিভ ক্রিয়েটিভিটি এনেবল করে এটি। চ্যাটের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪