| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে হামের প্রকোপ, আক্রান্ত ৫৪৪ শিশু

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৬:০০:০০:অপরাহ্ন  |  ১১৯৫১১৭ বার পঠিত
সিলেটে হামের প্রকোপ, আক্রান্ত ৫৪৪ শিশু

সিলেট প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়েছে ৫৪৪ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৬ শিশুর মৃত্যুর তথ্য রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ১ থেকে ২ বছর বয়সী শিশুরা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চার জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জে—২৮৭ জন। জেলাটিতে নিশ্চিত ও উপসর্গ মিলিয়ে ৪৫ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট জেলায় আক্রান্ত ১৮০ ও মৃত্যু ৩৫ জন, হবিগঞ্জে আক্রান্ত ৫৫ ও মৃত্যু ৮ জন এবং মৌলভীবাজারে আক্রান্ত ২২ ও মৃত্যু ১১ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চলে টিকাদানে ঘাটতি ও জনসচেতনতার অভাবে সংক্রমণ তুলনামূলক বেশি ছড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৮৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন এবং অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন ভর্তি হয়েছে।

চিকিৎসকদের মতে, রোগ প্রতিরোধক্ষমতা কম থাকা এবং নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়ায় ১ থেকে ২ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সময়মতো চিকিৎসা না হলে নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতায় মৃত্যুঝুঁকি বাড়ে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে নারীদের আগে থেকেই হামের টিকা নেওয়া উচিত। এতে নবজাতকও সুরক্ষা পাবে। তিনি জানান, বর্তমানে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে, আক্রান্তের সংখ্যা স্থিতিশীল এবং মৃত্যুর হারও আগের তুলনায় কমছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪