| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হলো নতুন সুবিধা

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১৮:০০:০৩:অপরাহ্ন  |  ৩৯৩ বার পঠিত
হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হলো নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ কলে নতুন সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওয়েবের মাধ্যমে অডিও ও ভিডিও কল করা এবং তা রিসিভ করার সুযোগ করে দিচ্ছে মেটা।

বহু বছর ধরে হোয়াটসঅ্যাপের কল করার সুবিধা শুধু স্মার্টফোন অ্যাপ ও নিজস্ব ডেস্কটপ অ্যাপে সীমাবদ্ধ ছিল।

স্মার্টফোন ও ডেস্কটপ অ্যাপের মতোই ওয়েব ইন্টারফেসে থাকা কলস ট্যাবে ব্যবহারকারীর কল হিস্ট্রি ও ফেভারিটস সেভ থাকবে।

ডেস্কটপ অ্যাপের মতো ওয়েব অ্যাপেও স্ক্রিন-শেয়ারিং এবং রিঅ্যাকশনের মতো ফিচারগুলো সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপ কলিংয়ের জন্য আরও কিছু আপডেট নিয়ে আসছে।

ব্যবহারকারীরা এখন কল কেটে না দিয়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কল ট্রান্সফার করতে পারবেন। তাই ব্যবহারকারী যদি প্রথমে ডেস্কটপ বা ওয়েবে কোনো কল রিসিভ করে থাকেন, তবে ফোন থেকেও কথা চালিয়ে যেতে পারবেন।

কোম্পানিটি ওয়েটিং রুমও চালু করছে। কারো কাছে যদি গ্রুপ কলের লিংক থাকে, তবে ব্যবহারকারী চাইলে তাদের নিজের ইচ্ছামতো ঢুকতে দিতে পারবেন অথবা বের করে দিতে পারবেন। যারা হোয়াটসঅ্যাপে অফিসিয়াল কল হোস্ট করে থাকেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। কল লিংক তৈরি করার সময় ব্যবহারকারী মিটিংয়ের জন্য একটি ওয়েটিং রুম তৈরি করতে ‘যোগদানের জন্য অনুমোদন প্রয়োজন’ (Require approval to join) অপশনটি চালু করতে পারবেন।

আরেকটি আপডেট হলো– ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন, যা কোলাহলপূর্ণ জায়গার শব্দ ফিল্টার করে বাদ দেয়। কোম্পানিটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এখন কলের প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই হাই-ডেফিনেশনে ভিডিও কল স্ট্রিমিং শুরু করবে। এর আগে ভিডিও কল কখনো কখনো হাই-ডেফিনেশনে সুইচ করতে কয়েক সেকেন্ড সময় নিত।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি ইউজারনেম বা ব্যবহারকারী নামের জন্য রিজারভেশন সুবিধা চালু করেছে। একবার ইউজারনেম ফিচারটি লাইভ হলে মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে অন্য ব্যবহারকারীদের কল করার জন্য এটি ব্যবহার করতে পারবে। সূত্র: টেকক্রাঞ্চ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪