| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৈনিক মজুরি ৫০০ টাকা করাসহ বিভিন্ন দাবিতে সিলেটে চা শ্রমিকদের স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৪:০১:৫০:পূর্বাহ্ন  |  ৪৫৮৯৪ বার পঠিত
দৈনিক মজুরি ৫০০ টাকা করাসহ বিভিন্ন দাবিতে সিলেটে চা শ্রমিকদের স্মারকলিপি

সিলেট প্রতিনিধি: দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, স্বার্থবিরোধী গেজেট ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলসহ বিভিন্ন দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা।

দাবি আদায়ে কয়েক হাজার চা শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হন। সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, বুরজানসহ ২৩টি চা বাগানের শ্রমিকরা এতে অংশ নেন।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

এ সময় শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের আয় সে অনুযায়ী বাড়েনি। তাই দ্রুত দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।

পরে জেলা প্রশাসক চা শ্রমিকদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪