| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির রেজাল্ট কী?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২১:২২:৪৩:অপরাহ্ন  |  ১৯১ বার পঠিত
‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির রেজাল্ট কী?

স্টাফ রিপোর্টার: অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করা ইসরাত অতিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছে এই অভিনেত্রী।

ইসরাত অতিথি নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে। তবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। ফলে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসে সে।

স্বল্প সময়ের মধ্যে নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয় ইসরাত। শুধু তা-ই নয়, টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয় সে।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় ইসরাতের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। তিন বোনের মধ্যে ছোট ইসরাতের রেজাল্ট নিয়ে তার মেজো বোন সাফিনা বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।’

ইসরাতের পড়াশোনার প্রতি আগ্রহ ও পরিশ্রমের বিষয়টি তুলে ধরে সাফিনা আরো জানান, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছে ইসরাত। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল তাকে।

শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতে হয়েছে ইসরাতকে। অভিনয় ও পড়াশোনার এই দুই ব্যস্ততা সামলে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে সে।

এসএসসির ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে ইসরাত লিখেছে, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪