| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১০:৫৮:২৩:পূর্বাহ্ন  |  ২০৩০ বার পঠিত
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৯০ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৭ মিনিটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪