| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গিনিতে আবর্জনার স্তূপ ধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৩০

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১১:২৬:২৭:পূর্বাহ্ন  |  ২৬০০ বার পঠিত
গিনিতে আবর্জনার স্তূপ ধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে রাতভর ভারী বর্ষণের জেরে একটি বিশালাকার আবর্জনার স্তূপ ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পাহাড়সম সেই বর্জ্যের স্তূপ ধসে পাশের বেশ কিছু অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়লে এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

রোববার (২৩ আগস্ট) এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় ঘটা এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর ভারি বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার স্তূপটি ধসে পড়ে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়।

স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন। পরিস্থিতি দেখতে এবং উদ্ধার অভিযান তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও বর্ষার ভারি বৃষ্টিই এমন বড় বিপর্যয়ের প্রধান কারণ।

এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি, সেগুলো মর্গে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালেও একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪