| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালীতে যান চলাচল শুরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১৯:৪৫:২৮:অপরাহ্ন  |  ৫১৬ বার পঠিত
মহাখালীতে যান চলাচল শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন বাস মালিক ও শ্রমিকরা। তারা রাস্তা ছাড়ার পর আবারও যান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাস্তা ছেড়ে দেন তারা এরআগে বিকালে দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা ও বাস ডাম্পিংয়ের অভিযোগে সড়ক অবরোধ করেন তারা। 

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুন্তাজুল ইসলাম বলেন, পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় তারা রাস্তা ছেড়ে দিলে আবারও যান লাচল শুরু হয়। তবে যান চলাচল শুরু হলেও রাস্তায় দীর্ঘক্ষণ বন্ধ থাকায় গাড়ির চাপ অনেক বেশি।

এর আগে বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে এর প্রতিবাদে বাস-মালিক শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪