| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৬:০৯:৩৩:অপরাহ্ন  |  ১৪৬২ বার পঠিত
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। 

মূলত, ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন তিনি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেয়া হয়েছে।

বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তার ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪