| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরের উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনার তাগিদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৯:৫৫:১৯:অপরাহ্ন  |  ১২৯ বার পঠিত
গাজীপুরের উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনার তাগিদ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ‘দৃশ্যমান সমস্যা, অবারিত সম্ভাবনার গাজীপুর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ গাজীপুর ফোরাম এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা গাজীপুরের বিদ্যমান সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও সংকট উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা নগর পরিকল্পনার অভাব, যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও পরিবেশদূষণকে গাজীপুরের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

সভায় বিএনপি নেতা এ কে এম ফজলুল হক মিলন ঢাকা-গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উদাহরণ তুলে ধরে বলেন, ১৪ বছর ধরে নির্মাণকাজ চললেও নির্ধারিত বিশেষ বাসসেবা চালু করা সম্ভব হয়নি। এ প্রকল্পে ব্যয় হয়েছে ২ হাজার ৮১১ কোটি টাকা। অথচ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ও জনদুর্ভোগ আরও বেড়েছে।

তিনি বলেন, শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ধরনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

অন্যান্য বক্তারা বলেন, গাজীপুরের বিভিন্ন সংকট নিরসনে বিচ্ছিন্নভাবে প্রকল্প বাস্তবায়ন না করে একটি সমন্বিত নগর মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আলোচনা সভায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী ও রফিক ইসলাম বাচ্চু এবং বিএনপি নেতা ফ.ম. মমতাজ উদ্দিন রেনুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪