| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১২:২২:৫৭:অপরাহ্ন  |  ২২১০ বার পঠিত
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় একজনকে।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা ইয়াবা ও অন্যান্য চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা। এর মধ্যে রয়েছে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য।

সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে ২২ বিজিবি। এসব অপরাধ দমনে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪