| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিটি ব্যাংকের নেতৃত্বে লক্ষ্মীপুরে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৪:০৫:৩৭:অপরাহ্ন  |  ১০৯৩ বার পঠিত
সিটি ব্যাংকের নেতৃত্বে লক্ষ্মীপুরে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক লক্ষ্মীপুর শাখা স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ আয়োজন করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শহরের একটি রেস্টুরেন্টে 'এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন' শীর্ষক স্লোগানে আয়োজিত কনফারেন্সে ৩০টি ব্যাংক অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়। 

কুমিল্লা সিটি ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক শেখ অহনা হাকিম, সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখার এজিএম মোহাম্মদ ইউছুফ, জনতা ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ওয়াজি উল্লাহ।

কনফারেন্সে লক্ষ্মীপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, স্কুল থেকে ব্যাংকিং সেবা গ্রহণ সহজ করতে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং সেবা চালু করেছে। প্রয়োজনীয় নীতিমালা জারি করে বিনামূল্যে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ব্যাংকিং পদ্ধতি এখন হাতের মুঠোয় চলে এসেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং তাদের জন্য প্রয়োজনীয় যুগোপযোগী ব্যাংকিং সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪