| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যানজট ও জনদুর্ভোগ নিরসনে গুরুত্ব

বগুড়ায় চারমাথা-কামারগাড়ী মহাসড়ক চার লেনে উন্নীতকরণে সমন্বয় সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:৫৫:১২:অপরাহ্ন  |  ১২৭ বার পঠিত
বগুড়ায় চারমাথা-কামারগাড়ী মহাসড়ক চার লেনে উন্নীতকরণে সমন্বয় সভা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার চারমাথা থেকে নূরানী মোড় হয়ে কামারগাড়ী লেভেল ক্রসিং (রেলঘুমটি) পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সভায় বক্তারা বলেন, বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নূরানী মোড় হয়ে কামারগাড়ী লেভেল ক্রসিং পর্যন্ত সড়কটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগপথ। সড়কটি চার লেনে উন্নীত করা হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শহরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সংগঠন, পরিবহন শ্রমিক ও অন্যান্য অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা এবং সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আলম, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও জাহিদুল ইসলাম হেলাল এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনেরা।

সভায় মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪