| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে তিন রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২২:১৯:৫২:অপরাহ্ন  |  ৫২৭৭ বার পঠিত
শ্যামনগরে তিন রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে শ্যামনগর পৌর সদরের বিভিন্ন রেস্টুরেন্টে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাজী বিরিয়ানি হাউস, হাজী ক্যাফে ফাস্টফুড অ্যান্ড বিরিয়ানি হাউস এবং বেস্ট কুক নামের তিনটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটিকে যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জামান কনকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪