| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম, জেলার উন্নয়নে ১০ দফা দাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২৩:৫৮:৫৯:অপরাহ্ন  |  ৩৮৭৮ বার পঠিত
লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম, জেলার উন্নয়নে ১০ দফা দাবি

সাজেল আহমেদ (লন্ডন প্রতিনিধি): মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ইউনিটি অব মৌলভীবাজার। জেলার উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের নেতারা।

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সদস্যদের অংশগ্রহণে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সানি ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মুহিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কনভেনর ও প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর, রফিক হায়দার, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ সালামত তালুকদার, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুস সোবহান সুহেল, সৈয়দ সুয়েব, ইব্রাহিম তালুকদার, শাহ শাফী, আব্দুল মালিক, দিলু মিয়া, সৈয়দ শামীম ইসলাম, কামরুজ্জামান খান কমরু, শফিকুর রহমান ও লিটু খান। তাঁরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম ও প্রতিবেদন নিয়ে আলোচনা করেন শামীম চৌধুরী, ফয়ছল ইসলাম, নিয়ামত খান, সেলিম আহমেদ, তপু তোফায়েল খান, মাহবুবুর রহমান শিবলু, সৈয়দ কাহের, রাসেল খান, আমিনুর রহমান চৌধুরী, মুহিত মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, সুহেল আহমেদ, সিপু আহমেদ, রাজু আহমেদ, শেখ জাকির আলী, রেজওয়ান রউফ রাজু, সাদিকুর রহমান, বেলাল আহমেদ, সাইফুল হক খালেদ, নাজমুল ইসলাম ও সিপার আহমেদসহ অন্যরা।

এদিকে ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সম্প্রতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বক্তারা মৌলভীবাজারের সার্বিক উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আমিনুর চৌধুরী। পরে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ টিমের সাবেক সংগঠক মরহুম মোহাম্মদ কামাল মনসুরসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মুহিবুর রহমান।

সভায় সংগঠনের গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ মুহিবুর রহমান। সাধারণ সম্পাদক লিটন চৌধুরী তাঁর বার্ষিক প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসে প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার জেলার ৬০০ দরিদ্র পরিবার ও ছয়টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে ট্রাকে করে এক হাজার পথচারীর মধ্যে প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়। পাঁচ শতাধিক নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এ ছাড়া প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় চারটি করে মোট আটটি নলকূপ স্থাপন করা হয়েছে। আরও এক লাখ টাকা ব্যয়ে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ এবং জেলা জজ আদালতে চেয়ার বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে গত বছর জেলার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি প্রায় ১৪ লাখ টাকা ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সভায় আগামী সম্মেলনের আগে পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের উপদেষ্টারা সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুর রউফ তালুকদার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রা এবং মানবিক প্রকল্পগুলো অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪