| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা ইপিজেডে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৪:০১:০৮:অপরাহ্ন  |  ১৭৯৭১ বার পঠিত
ঢাকা ইপিজেডে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় পার্ক করে রাখা একটি খালি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ডিইপিজেডের নতুন জোনের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। সকালে ইপিজেড ফায়ার স্টেশনের লিডিংম্যান সুব্রত বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নতুন ডিইপিজেডের প্রধান ফটকের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা খালি ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এর মাত্র দুই মিনিট পর ভোর ৪টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়।

সংবাদ পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরীর নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

লিডিংম্যান সুব্রত জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পুরো ট্রাকটি ভস্মীভূত হওয়ার হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে ট্রাকটির আংশিক ক্ষতি হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪