| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ০৮:৩০:৫৬:পূর্বাহ্ন  |  ১৪৫৩৫৮৭ বার পঠিত
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ছবির ক্যাপশন: সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

রিপোর্টার্স২৪ ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ৭ জনকে। এ ছাড়াও মামলার বাকি ১৭ আসামিকে ২ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এই রায় ঘোষণা করেন। এসময় ৩১ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে পলাতক রয়েছেন একজন।

মামলায় বলা হয়, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে রাস্তার মাটি কাটা নিয়ে সুমেলের স্বজনদের সঙ্গে ঝামেলা বাধে স্থানীয় সাইফুলের। একপর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ২৩ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪