| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস খাদে পড়ল সিলেট-তামাবিল সড়কে, আহতের সংখ্যা ২৮

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ১৫:০৮:১৫:অপরাহ্ন  |  ২৪৩৫৯১৯ বার পঠিত
বাস খাদে পড়ল সিলেট-তামাবিল সড়কে, আহতের সংখ্যা ২৮
ছবির ক্যাপশন: বাস খাদে পড়ল সিলেট-তামাবিল সড়কে, আহতের সংখ্যা ২৮

সিলেট প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত ৭ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪