| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার পরিস্থিতি নেই: ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ০৮:৪৬:০০:পূর্বাহ্ন  |  ১৬১৮৬৯১ বার পঠিত
ভোটকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার পরিস্থিতি নেই: ধর্ম উপদেষ্টা
ছবির ক্যাপশন: ভোটকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার পরিস্থিতি নেই: ধর্ম উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ধর্ম উপদেষ্টা আ ফ  ম খালিদ হোসেন বলেছেন, দেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকার শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ঘোষিত সময়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এ সময় ভোটকে ঘিরে পুলিশের প্রশিক্ষণ ও বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪