| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ০৬:৫৬:৩৭:পূর্বাহ্ন  |  ১৬১৭২২৭ বার পঠিত
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

রিপোর্টার্স২৪ ডেস্ক :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে, ওই তারিখেই নির্বাচন হবে। যে মাসে বলছে, ওই মাসেই হবে। কে কী বললো, ওইটা শোনার আমাদের দরকার নেই।’

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর নির্বাচন ঠেকাতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন, জনগণ হলো আসল। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। জনগণ যে সময় চাইবে আমি নির্বাচনের দিকে চলে যাবো, কারও কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।

এক উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গটি এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জোর দেন মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। বলেন, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। নইলে মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে। 

তিনি শেষে আরও বলেন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা ছবি তুলতে যাই কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি অঘটন ঘটে বা খারাপ কাজ চলতেছে, সেটা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪